শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ-বাখরাবাদ দ্বিতীয় গ্যাস পাইপ লাইনের নির্মাণ কাজ শুরু আগস্ট মাসের মধ্যে শেষ ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-বাখরাবাদে দ্বিতীয় গ্যাস পাইপ লাইনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

প্রায় ৬১ কি.মি. দীর্ঘ ও ৩০ ইঞ্চি ব্যাসের এই পাইপ লাইন কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭২৩ কোটি টাকা। আগামি আগস্ট মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানির জিটিসিএল’র মহাব্যবস্থাপক (ট্রান্সমিশন-ইস্ট) নিজামুল হাসান শরিফ।

এই উপলক্ষে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা বাঘমারা এলাকায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির মহাব্যবস্থাপক (কমপ্রেসার) আনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) আমজাদ হোসেন, প্রকল্প পরিচালক আলী হোসেন ও আশুগঞ্জ গ্যাম মেনিফ্লোড স্টেশনের  উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মোমেনসহ জিটিসিএলর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ-বাহরাবাদ ৩০ ইঞ্চি ব্যাসের ২টি পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ করা হলে বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের সরবরাহ ও  চাপ বৃদ্ধি পাবে। চট্রগ্রামে গ্যাস সংকটের জন্য যেসব শিল্পকারখানা বন্ধ রয়েছে তা আবারো সচল হয়ে উঠবে।

আশুগঞ্জ গ্যাম মেনিফ্লোড স্টেশনের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মোমেন জানান- এই পাইপ লাইনটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের পাশাপাশি ঢাকার ডেমরা, সিদ্ধিরগঞ্জসহ যেসব এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে তা কেটে যাবে।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান