,

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

koktel-3ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।

এতে তার বাম চোখ এবং মুখের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের তারাগন গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিশু ইয়াছিন মিয়া তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও রিকশাচালক মিলন মিয়ার ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শিশুর পরিবার সূত্রে জানায়,  সকালে ইয়াছিন বাড়ির পাশে শক্ত একটি বস্তু কুড়িয়ে পেয়ে খেলতে শুরু করে। একপর্যায়ে সেটিতে আগুন দিলে তা বিস্ফোরিত হয়ে ইয়াছিন মারাত্মক আহত হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম জানান, ককটেল জাতীয় কিছুর আঘাতে ওই শিশুর বাম চোখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  অং সা থোয়াই বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি