৯৮ বছর বয়সে স্নাতকোত্তর!

news-image

অনলাইন ডেস্ক : ইতালির ইউনিভার্সিটি অব পালের্মো থেকে সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন ৯৮ বছর বয়সী শিক্ষার্থী জিউসেপ্পে। তাকে বলা হচ্ছে দেশটির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী। তার বিষয় ছিল ইতিহাস ও দর্শন। খবর রয়টার্সের।

দুই বছর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তখনই ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থীর উপাধি পান জিউসেপ্পে। এবার নিজের শিক্ষাজীবনে নতুন আরেকটি পালক যুক্ত করেছেন শতবর্ষ ছুঁতে যাওয়া প্যাতার্নো।

প্যাতার্নোর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানানো হয়েছে, শুধু ৯৮ বছর বয়সে ডিগ্রি অর্জন করেই রেকর্ড গড়েননি প্যাতার্নো, বরং তিনি তার ব্যাচে সর্বাধিক নম্বরও পেয়েছেন। এটিও তার জন্য এক অনন্য অর্জন।

এ বয়সে পড়াশোনার মতো কঠিন কাজও নির্বিঘ্নে করেন প্যাতার্নো। তিনি ভীষণ পরিশ্রম করতে পারেন, বিশ্রাম নিতে চান না।

বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর এখন নতুন পরিকল্পনা করছেন প্যাতার্নো। তিনি একটি উপন্যাস লিখতে চান। এজন্য নিজের পুরনো টাইপরাইটার ঝেড়ে মুছে পরিষ্কার করেছেন।

সিসিলির একটি দরিদ্র পরিবারে প্যাতার্নোর জন্ম। শৈশব থেকেই পড়াশোনা করতে পছন্দ করতেন তিনি। বই নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন। কিন্তু আর্থিক সংগতি না থাকায় তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার