৯৮ ফুট লম্বা সাপের ‘কঙ্কাল’ ধরা পড়ল গুগল ম্যাপে!

news-image

অনলাইন ডেস্ক : কোনো জলাশয়ের ওপর বিশালাকায় সাপের একটি ‘কঙ্কাল’কে ঘিরে সাড়া পড়ে গিয়েছিল নেটমাধ্যমে। গুগল ম্যাপের মাধ্যমে ফ্রান্সে সাপের কঙ্কালটি দেখতে পাওয়া যায়। গুগলম্যাপসফান নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ছবিটি ভাইরাল হয়। তারপর থেকেই সেই সাপ ঘিরে কৌতূহল তুঙ্গে পৌঁছায়।

ওই টিকটক অ্যাকাউন্টে সাপটিকে ‘টাইটানোবোয়া’ বলেও দাবি করা হয়। সাপের এ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। তাহলে কি সত্যিই কঙ্কালটি টাইটানোবোয়ার? সাপের কঙ্কাল ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই প্রকাশ্যে এলো আসল সত্যটা।

তদন্ত করে জানা যায়, ভিডিওতে যেটিকে টাইটানোবোয়ার কঙ্কাল বলে মনে করা হচ্ছিল, আদতে সেটি সত্যি নয়। সাপের কঙ্কাল বটে, তবে এটি ধাতব একটি ভাস্কর্য। যার নাম ‘লা সার্পেন্ট ডিঅপশন’। ৪২৫ ফুট দৈর্ঘ্যরে সাপের এ কঙ্কালটি রয়েছে ফ্রান্সের পশ্চিম উপকূলে। ২০১২ সালে এ ভাস্কর্যটি উন্মোচন করা হয় এসচুয়ারি এয়ার আর্ট একজিভিশন-এ।

অ্যাটলাস অবসকিউরার প্রতিবেদন অনুযায়ী, ভাস্কর্যটি তৈরি করেছেন হুয়াং ইয়ং পিং। গুগল ম্যাপে যেটিকে সাপের কঙ্কাল বলে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল, অবশেষে সেই কৌতূহলের নিরসন হলো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান