৯লাখ ৩৬ হাজার রোহিঙ্গা নিবন্ধিত

news-image

এপারে থাকা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে উখিয়া-টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। নিবন্ধনের কার্ড নিয়ে তারা নিয়মিত ত্রাণসামগ্রী উত্তোলন করছে।

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন জানান, মঙ্গলবার পর্যন্ত ৯ লাখ ৩৫ হাজার ৭৫৮ রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এদিকে উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় যেসব রোহিঙ্গা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে, তারা স্থায়ীভাবে থেকে যাওয়ার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এসব মানুষকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে পরে তাদের প্রত্যাবাসন কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

সম্প্রতি কক্সবাজারে সীমান্ত ব্যাংক উদ্বোধনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন শূন্যরেখাসহ বিভিন্ন স্থানে অবস্থানরত রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরিয়ে আনার নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার