৮ লাখ মানুষকে হত্যাকারী বাগোসোরারের কারাগারে মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় ১৯৮৪ সালে মাত্র ১০০ দিনে আট লাখ মানুষকে হত্যার ‘মূলহোতা’ থিওনেস্টে বাগোসোরা মারা গেছেন।

মালির একটি কারাগারে তার মৃত্যু হয়েছে বলে শনিবার দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে তৎকালীন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। পরে শাস্তি কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মালির এক কারা কর্মকর্তা বলেন, ‘এটি নিশ্চিত। ৮০ ওপরে বয়স হয়েছিল তার। গুরুতর অসুস্থ ছিলেন, হার্টে সমস্যা ছিল।’

‘বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। আজ একটি ক্লিনিকে তার মৃত্যু হয়েছে’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৪ সালে রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করা হলে তিনিসহ সব আরোহী নিহত হন।

এরপর প্রতিরক্ষামন্ত্রী বাগোসোরা দেশটির নিয়ন্ত্রণ নেন। প্রেসিডেন্টকে হত্যার জন্য সংখ্যালঘু টুটসি বিদ্রোহীদের দায়ী করে তাদের ও প্রগতিশীল হুতুদের হত্যা শুরু করে বাগোসোরার অধীনস্ত সেনা ও ইন্টেরাহামওয়ে হুতু মিলিশিয়ারা।

তারা মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করে। এই গণহত্যার জন্য বাগোসোরাসহ ৯৩ জনের বিচার করা হয়। বিচারে বাগোসোরা দোষী সাব্যস্ত হন।

গণহত্যা চলাকালীন রুয়ান্ডায় থাকা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান কানাডার জেনারেল রোমিও ডালেয়ার বাগোসোরাকে ওই গণহত্যার ‘মূলহোতা’ বলে জানান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী