৮ বছর পর ও আলোর মুখ দেখেনি বীর মুক্তিযোদ্ধার নামে অনুমোদিত অডিটোরিয়ামটি

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের বদরগঞ্জে একটি পৌর অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বিগত ৮ বছর আগে। যার নাম করণ করা হয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন চৌধুরীর নামে। এ জন্য প্রাক্কলন তৈরিসহ অডিটোরিয়ামের জায়গাও নির্বাচন করা হয়। কিন্তু অর্থ বরাদ্ধ না পাওয়ায় অডিটোরিয়ামটি নির্মাণ করা যাচ্ছে না।

এ জন্য পৌর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন অনেকে। অথচ বদরগঞ্জ পৌরবাসীর, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের মানুষের প্রাণের দাবি ছিল এই অডিটোরিয়াম নির্মাণের। এনিয়ে স্থানীয় সচেতন মহলসহ সর্বস্থরের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একমাত্র অডিটোরিয়ামটি জরাজীর্ণ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে ওই অডিটোরিয়ামে আগত দর্শনার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। আসন সংখ্যাও সীমিত। অডিটোরিয়ামটিতে প্রয়োজনীয় সরঞ্জামও নেই। ফলে একই দিনে একাধিক অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয় না। একারণে বদরগঞ্জ পৌরবাসীর প্রাণের দাবি ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন চৌধুরী নামে পৌরসভা চত্বরে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হোক।

২০১৩ সালে স্থানীয় সরকার বিভাগ থেকে বদরগঞ্জ পৌরসভা চত্বরে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন চৌধুরী পৌর অডিটরিয়াম নির্মাণের প্রাক্কলন অনুমোদনের বিষয়ে মতামত চেয়ে এলজিইডিতে প্রস্তাব পাঠানো হয়। এ কাজের জন্য পৌরসভার প্রস্তাবিত প্রাক্কলিত মূল্য ছিল পাঁচ কোটি ৯৮ লাখ সাত হাজার ১৯ টাকা। কিন্তু নিরীক্ষা শেষে এলজিইডির পক্ষ থেকে প্রাক্কলিত মূল্য ধরা হয় পাঁচ কোটি ৭৩ লাখ ৯৭ হাজার ৮০২ টাকা। ফলে ২৪ লাখ ৯ হাজার ২১৭ টাকা ঘাটতি থেকে যায়। তখন এলজিইডি থেকে বলা হয়, এ টাকা পৌরসভাকে দিতে হবে। এ অবস্থায় প্রকল্পটির কাজ ঝুলে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন চৌধুরী ছিলেন উত্তর জনপদের একজন শিক্ষানুরাগী, সংস্কৃতিমনা, সমাজতাত্ত্বিক, শিক্ষাব্রতী চিন্তাবিদ। তার জীবদ্দশায় সামাজিক কর্মকান্ডে পরিচ্ছন্ন চিন্তাশীল মনের প্রতিফলন ঘটেছিল। তিনি জীবনকে একটি নির্মোহ দৃষ্টিতে দেখার চেষ্টা করেছিলেন। সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য এবং বদরগঞ্জ পৌরসভায় তার স্মৃতিকে স্মরণীয় রাখতে স্থানীয় মানুষের প্রাণের দাবি হয়ে ওঠে বদরগঞ্জ পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন চৌধুরীর নামে একটি পৌর অডিটোরিয়াম নির্মাণ। কিন্তু পৌর কর্তৃপক্ষের অবহেলা ও প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ না পাওয়ায় শুরু করা যায়নি কাজ।

এব্যাপারে কথা হয় কবি ও সাহিত্যিক আবুল কাসেম সরকারের সাথে। তিনি বলেন, বদরগঞ্জে একটি অডিটোরিয়াম থাকলেও তা জারাজীর্ণ। তাই একটি আধুনিক মানের অডিটোরিয়ামের অভাবে বদরগঞ্জে সুষ্ঠুভাবে সামাজিক-সাংস্কৃতিকসহ ভালো কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয় না। সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি, বীর মুক্তিযোদ্ধা মমিন চৌধুরীর নামে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ।

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা মমিন চৌধুরীর নামে একটি অডিটোরিয়াম নির্মাণে প্রাক্কলন তৈরি ও জায়গা নির্বাচন হলেও তৎকালীন মেয়রের আন্তরিকতার অভাবে তা বাস্তবায়ন করা যায়নি। ফলে বদরগঞ্জে একটি আধুনিক মানের অডিটোরিয়ামের অভাব রয়েই গেছে। দ্রুত এটির নির্মাণ কাজ বাস্তবায়ন এখন সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি।বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে বাস্তবায়নের চেস্টা করবো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার