৮৪ বছরের প্রেমিকাকে নিয়ে ৮০ বছরের প্রেমিকের পলায়ন!

news-image

অনলাইন ডেস্ক : ৮০ বছরের বৃদ্ধ আর ৮৪ বছরের বৃদ্ধা বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভর্তি ছিলেন একটি নার্সিংহোমে। পাশাপাশি বেডে শুয়ে-বসে থাকতে থাকতেই প্রেম। এবং আচমকা একদিন ডাক্তার, নার্সদের চোখে ধুলো দিয়ে প্রেমিকাকে নিয়ে পালালেন প্রেমিক। তাতে কড়া শাস্তিও পেতে হলো প্রেমিককে।

এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি নার্সিংহোমে। সেখানেই চিকিৎসা চলছিল দুই প্রবীণের। ভদ্রলোকের নাম রালফ গিবস। বৃদ্ধা নারী ক্যারল লিসলে, যিনি ডিমেনশিয়া ও পারকিনসনের রোগী। ক্যারলকে সঙ্গে নিয়ে গত ৪ জানুয়ারি ভোরে কীভাবে যেন একটি গাড়ি ম্যানেজ করে নার্সিংহোম থেকে পালান রালফ। যতক্ষণে নার্সিংহোম কর্তৃপক্ষ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয় ততক্ষণে রালফ গাড়ি চালিয়ে পৌঁছে যান প্রায় কুইন্সল্যান্ডে। জায়গাটা পার্থ শহর থেকে ৪ হাজার ৮০০ কিলোমিটার দূরে। পুলিশ অবশ্য যুগলকে পাকড়াও করতে সক্ষম হয়।

রালফ জানিয়েছেন, কুইন্সল্যান্ডে ক্যারলের বাড়ি যাচ্ছিলেন তারা। যদিও পুলিশ জানিয়েছে, পথেই অসুস্থ হয়ে পড়েন ক্যারল। উভয়কে যখন উদ্ধার করা হয় ক্যারল তখন ধুঁকছিলেন। শেষ পর্যন্ত প্রশাসন হেলিকপ্টারে করে রালফ ও ক্যারলকে পার্থের ওই নার্সিংহোমে ফিরিয়ে আনে। না, এখানেই রালফ-ক্যারলের প্রেম কাহিনি শেষ হয়নি। কারণ ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে।

এই ঘটনায় পুলিশ রালফের বিরুদ্ধে মামলা করে। এফআইআরে বলা হয়, রালফ যা করেছেন, তাতে করে জীবনসংশয় হতে পারত ক্যারলের। যদিও আদালতে রালফ বলেছেন, ক্যারলকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। আর এই কাজটি তিনি ভালোবাসা থেকেই করেছেন। তার জবাব শুনে বিচারক বকা দেন প্রেমিক রালফকে। বলেন, ‘আপনার প্রেমের জন্যে মৃত্যু হতে পারত ক্যারলের। বিপজ্জনক কাজ করেছেন।’

কেবল বকাঝকা করেই ছেড়ে দেওয়া হয়নি ৮০ বছরের প্রেমিককে। ৭ মাসের জেল হয়েছে রালফের। যদিও দোষীর অসুস্থতা ও বয়সের কারণে এখনই তা কার্যকর হয়নি বলেই জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার