৮০ বছরে মারা গেলেন দক্ষিণ ভারতের গায়িকা কল্যাণী মেনন

news-image

বিনোদন ডেস্ক : প্রখ্যাত দক্ষিণ ভারতীয় গায়িকা কল্যাণী মেনন ৮০ বছর বয়সে ২ আগস্ট মারা গেছেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে দক্ষিণ ভারত তথা বলিউডে শোক নেমেছে।

তার ছেলে রাজীব মেনন দক্ষিণ ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।

কল্যাণী মেনন, কেরালার বাসিন্দা তবে পরবর্তীতে তিনি চেন্নাইতে স্থায়ী হয়েছিলেন। মালায়ালাম পরিচালক রামু কারিয়েট পরিচালিত ‘দ্বীপ’ সিনেমায় গান করে তিনি সর্বপ্রথম খ্যাতি অর্জন করেন।

তারপর থেকে তিনি তামিল, তেলেগু এবং মালয়ালম সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের নিয়মিত মুখ হয়ে উঠেন।

নব্বইয়ের দশকে তিনি এআর রহমানের সংগীত পরিচালনায় বেশ কয়েকটি বিখ্যাত গান গেয়েছিলেন।

প্রসঙ্গত, ১৯৭০ সালে সর্বপ্রথম একজন ক্লাসিক্যাল সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন কল্যাণী। তবে ১৯৯০ সালের দিকে সিনেমায় নাম লেখানোর পর ক্যারিয়ারে বেশ কিছু পরিবর্তন আসে তার।

সবশেষ ২০১০ সালে কালাইমামনি পুরস্কারে ভূষিত হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান