৭ দিনে ওজন কমান !‌

news-image

শরীরের ওজন বৃদ্ধি নিয়ে অনেকেই সমস্যায় আছেন। ওজন কমাতে চলতে নানা আয়োজন। এক্ষেত্রে বলা যায়, প্রায় তিন দশক ধরে জেনারেল মোটর্স ডায়েটের মাধ্যমে ওজন ঝরাচ্ছেন অনেকেই। মাত্র ৭ দিনে অন্তত ৬ কিলো ওজন কমার প্রতিশ্রুতি দিচ্ছে জিএম ডায়েট।

জিএম ডায়েটের পুরো নাম জেনারেল মোটর্স ডায়েট। যার মাধ্যমে এক সপ্তাহে অন্তত ৬ কেজি ওজন কমাতে পারবেন আপনি। এক একদিন এক এক রকমের খাবার খেতে হবে।

প্রথম দিন:‌ খেতে হবে নানাধরণের ফল। ডায়েটে অবশ্যই থাকতে হবে কলা। সঙ্গে দিনে খেতে হবে ৮–১২ গ্লাস পানি।

দ্বিতীয় দিন:‌ দ্বিতীয় দিন খান শুধু শাকসবজি। রান্না করেও খেতে পারেন। আবার কাঁচা সবজি চিবিয়েও খেতে পারেন। খাবারে থাকবে সেদ্ধ আলু। দ্বিতীয় দিনও পানি খেতে হবে প্রচুর। দ্বিতীয় দিন ফল ও দুগ্ধজাত দ্রব্য খাবেন না। ডিম, মাশরুমও থাকবে বাদ। পালং শাক, লেটুস শাক, আলু, পেঁয়াজ খান দ্বিতীয় দিন।

তৃতীয় দিন:‌ প্রথম দু’‌দিন যা খেয়েছেন তারই মিশ্রণ চলবে তৃতীয় দিন। তবে কলা ও আলু বাদ থাকবে। দুগ্ধজাত দ্রব্য, মাংস বাদ থাকবে।

চতুর্থ দিন:‌ চতুর্থদিন আপনি দুগ্ধজাত দ্রব্য খেতে পারেন। স্যুপও চলবে। কলা খান প্রচুর। দিনে অন্তত ৮টি কলা খেলে ভাল হয়। দুধ চলতে পারে ৪ গ্লাস পর্যন্ত। পানিও খেতে হবে সমপরিমাণে।

পঞ্চম দিন:‌ ভাত চলতে পারে। ব্রাউন রাইস হলে ভাল হয়। খাবারের মধ্যে থাকবে টম্যাটো, খাসির মাংস, মুরগির মাংস, মাছ, চিজ। রাতের খাবারে অবশ্যই রাখতে হবে স্যুপ। যাতে টম্যাটো, পেঁয়াজ, ভিনিগার দিতেই হবে।

ষষ্ঠ দিন:‌ খান ভাত, মাংস। রান্না করে কিংবা চিবিয়ে খান শাকসবজি। মাশরুম, বিনস অবশ্যই খাবেন। তবে দুগ্ধজাত দ্রব্য, গরুর মাংস, সাদা ভাত, আলু ছাড়াও ফলের মধ্যে আম, কলা ও চেরি খাওয়া চলবে না।

সপ্তম দিন:‌ শেষদিন ফলের রস ছাড়াও খান ব্রাউন রাইস ও শাকসবজি। সাধারণ আলু, মিষ্টি আলু, কলা, আম, দুধ, আমিষ জাতীয় খাবার খাবেন না। বাদ থাকবে মাশরুম, বিনসও।  ‌‌

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার