‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেছেন, এই নির্বাচন অবৈধ নির্বাচন। এ নির্বাচন দেশের মানুষ মানে না। আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশবাসীকে আহ্বান জানাবো, এই নির্বাচনে যেন কেউ কোনো সহযোগিতা না করে।

সোমবার (৪ ডিসেম্বর) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ আলী আকন বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে, আওয়ামী লীগ একটি আতংকের নাম, আওয়ামী লীগ একটি গজবের নাম। এ সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাসহ প্রতিটি খাতকে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আমরা বিশ্বাস করি, দুর্নীতি বন্ধ করা গেলে ৪০ টাকা দরে চাল বিক্রি করা সম্ভব। যেকোনো খাদ্যমূল্যের ৩০ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সম্পাদক আবু সাইদ, দলের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার