৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ইসির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। এসময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে ৭ ঘণ্টায় ঢাকা বিভাগে ভোট পড়েছে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ এবং ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান