৭ গোলের থ্রিলার ম্যাচে রিয়ালের দুর্দান্ত জয়

news-image

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে রবিবার দিবাগত রাতে সেল্টা ভিগোর বিপক্ষে দুই-দুইবার পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার হ্যাটট্রিকে ৭ গোলের থ্রিলার ম্যাচে তারা ৫-২ ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এদিন ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় স্যান্টি মিনা গোল করে এগিয়ে নেন সেল্টাকে। ২৪ মিনিটের মাথায় করিম বেনজেমা গোল করে সমতা ফেরান। তবে ৩১ মিনিটের মাথায় আবাও পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় সেল্টা ভিগোর ফ্রাঙ্কো কার্ভি গোল করে এগিয়ে নেন দলকে। তাতে এগিয়ে থেকেই তারা বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরেই জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। তাতে ৪৬ মিনিটে আবারও ম্যাচে ফেরে সমতা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়ালকে। ৫৪ মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। ৭২ মিনিটে এডুয়ার্ডো কামাভিনগার গোলে ব্যবধান হয় ৪-২। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। আর রিয়ালকে জয় উপহার দেন ৫-২ ব্যবধানের।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান