৭ কলেজের শিক্ষা কার্যক্রম নিজ নিজ প্রতিষ্ঠানে

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের ভর্তি কার্যক্রম আগামী বছর থেকে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সব কার্যক্রম নিজ নিজ ক্যাম্পাসে পরিচালিত হবে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেওয়া হবে না। তাঁরা আগের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, পাঠাগার প্রভৃতির কোনোটিই ব্যবহার করার সুযোগ তাঁদের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু এ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। এ ছাড়া অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পরীক্ষা, ভর্তিসহ ব্যাংকিং কার্যক্রম নিজ নিজ কলেজ বা সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়।

পূর্বের অধিভুক্ত কলেজ এবং ইন্সটিটিউট নিয়ে সমস্যা হয়নি, এখন কেন? এমন প্রশ্নের জবাবে শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৭ কলেজ অধিভুক্তির সিদ্ধান্ত অপরিকল্পিত হলেও সমস্যা সমাধানের সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, অধিভুক্ত হওয়া মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুন্ন রেখেই অধিভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ। এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন।

এর আগের অধিভুক্ত ১০৪টি কলেজ ও ইনস্টিটিউটের মোট শিক্ষার্থী ছিল ৪০ হাজার ৬৯৮ জন। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী রয়েছে ৩১ হাজার ৯৫৫ জন। সব মিলিয়ে ২ লাখ ৮ হাজার ছাত্র-ছাত্রীর দায়িত্ব এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সূত্র: ডিবিসি টিভি নিউজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার