৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসায় ছয় শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, গত বুধবার (৬ অক্টোবর) উপজেলার হামছাদী কাজীরদীঘিরপাড় আলিম মাদরাসার বারান্দায় ছয় শিক্ষার্থীকে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে একে একে সবার চুল কেটে দেন। পরে তারা লজ্জায় ক্লাস না করেই বেরিয়ে যায়।

শুক্রবার সকাল থেকে চুল কাটার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। পরে রাতে তাকে আটক করা হয়।

মঞ্জুরুল কবির মঞ্জু রায়পুর উপজেলার কাজীর দিঘীরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান