৬ মাস বন্ধ শাহজালালের রাতের রানওয়ে

news-image

নিউজ ডেস্ক : সংস্কারকাজের জন্য আগামী ৬ মাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিমান ওঠানামা। যা গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ১০ ডিসেম্বর থেকে ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা এবং ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এছাড়াও এই সময়ের ভিতরেই লাইটিং সেক্টরের কাজও চলমান থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, রাতের ফ্লাইট বন্ধের এই সিদ্ধান্তের জন্য আগে থেকেই ঐ সময়ের ফ্লাইট শিডিউল পুনর্বিন্যাস করা হয়েছে।

কিন্তু নতুন সূচি অনুযায়ী গতকাল প্রথম দিনই দেখা যায় বিমানবন্দরে যাত্রী ব্যবস্থাপনায় ছিলো বাড়তি চাপ। ট্রলিরও সংকট দেখা গেছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। যাত্রীদেরও পোহাতে হয়েছে ভোগান্তি।

বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকেও বলা হয়েছে, রাতের ৮ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখার জন্য সেসব ফ্লাইট দিনে স্থানান্তর করা হয়েছে। এতে করে যাত্রীদের চাপ ও ভোগান্তি উভয়ই বাড়বে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার