৬ দিন সাগরে ভেসে ইতালি পৌঁছালেন ৪১ বাংলাদেশি

news-image

প্রবাস ডেস্ক : আট মিটার লম্বা একটি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির সিসিলিতে পৌঁছেছেন ৪১ বাংলাদেশি। লিবিয়া উপকূল থেকে টানা ছয় দিন সাগরে ভেসে থাকার পর ইতালি পৌঁছালেন তারা।

১৩ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি উপকূল থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন ৪১ বাংলাদেশি অভিবাসী। গত রোববার রাতে দক্ষিণ ইটালির সিসিলির ক্যাপো পাসেরোর পোর্টোপালো বন্দরে এসে পৌঁছান তারা।

বাংলাদেশি অভিবাসীরা বলেন, ‘‌গত ১৩ সেপ্টেম্বর ইতালির উদ্দেশ্য রওনা দেই আমরা। আমাদের সঙ্গে প্রায় এক হাজার লিটার তেল থাকায় সাগরে জ্বালানি সংকট হয়নি। তবে, ইটালি উপকূলে পৌঁছানোর আগে আমরা অনেকগুলো বাণিজ্যিক ও বেসরকারি জাহাজের কাছে উদ্ধারের অনুরোধ করলেও তারা কেউ সাড়া দেননি।’

বেনগাজি উপকূল থেকে যাত্রার পাঁচদিন পার হলেও ইন্টারনেন্ট সংযোগ না থাকায় তাদের কোনো সংবাদ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা ৷

উদ্ধারের পর অভিবাসীরা বলেন, ‘সমুদ্রে কোনো জাহাজ তাদেরকে উদ্ধার না করায় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় আমাদের সমুদ্রে ভাসতে হয়েছে। পরে যাত্রার এক পর্যায়ে আমরা ইটালির সিসিলি উপকূলের কাছে পৌঁছালে ইটালির কোস্টগার্ডের একটি টহল বিমান নৌকার অবস্থান শনাক্ত করে। এরপর আমাদের উদ্ধার করে স্থানীয় ক্যাপো পাসেরোর পোর্টোপালো বন্দরে নিয়ে আসে।’

অভিবাসীরা আরও বলেন, ‘পুরো যাত্রার সময় আমাদের কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। সেক্ষেত্রে নৌকা ডুবে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে পর্যাপ্ত তেল থাকায় আমাদের তেমন সমস্যা হয়নি।’

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার ত্রিপোলি এবং জওয়ারা উপকূল ছাড়াও বেনগাজি উপকূল থেকে বেড়েছে বাংলাদেশি অভিবাসীদের ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা। তাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও সিরিয়া হয়ে পাচারকারীদের মাধ্যমে লিবিয়ার বেনগাজিতে আসেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার