৬ দল নিয়েই হবে বিপিএল, ২৭ ডিসেম্বর ‘প্লেয়ার্স ড্রাফট’

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর ছয় দল নিয়েই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে দলগুলোকে মৌখিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। আগামী ২৭ ডিসেম্বর (সোমবার) প্লেয়ার ড্রাফটের তারিখও চূড়ান্ত করা হয়েছে, দৈনিক আমাদের সময় অনলাইনকে এমনটাই নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রের তথ্য মতে, এবারের বিপিএলের আগের আসরের দলগুলোর মধ্যে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ঢাকার আগের মালিকানায় থাকা বেক্সিমকো আগ্রহ না দেখালেও এই আসরে ঢাকার দায়িত্ব পাচ্ছে রূপা ও মার্ন গ্রুপ। এ ছাড়া সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মালিকানায় থাকা বসুন্ধরা গ্রুপ আগ্রহ না দেখানোর কারণে সেখানে কোন দল থাকছে না। গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীও থাকছে না এবারের আসরে।

দলগুলোর বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলে বিসিবি থেকে পাওয়া সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন তারা। যেহেতু আগামী মাসের ২০ তারিখে আসরটি মাঠে গড়াতে যাচ্ছে, সে হিসেবে দলগুলোকে দ্রুত গুছিয়ে নিতে আগেই মৌখিক জানিয়ে দিয়েছে বোর্ড। আগামীকাল থেকেই চুক্তিপত্রে সাক্ষর শুরু করবে বিপিএল গভর্নিং কমিটি।

এই আসরে মোট ছয় দলের মধ্যে থাকছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও কুমিল্লা। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে লোটাস কামাল গ্রুপের কাছে। এছাড়াও গত মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে যথারীতি আখতার গ্রুপ। তবে ঢাকার মালিকানা পাচ্ছে রূপা ও মার্ন গ্রুপ। আর সিলেট পাচ্ছে প্রগতি গ্রুপ। ফরচুন গ্রুপের কাছে যাচ্ছে বরিশাল ও মাইন্ড ট্রি গ্রুপের কাছে যাচ্ছে খুলনার প্রতিনিধিত্ব।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান