৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার ড্রেনে পড়া সেই ব্যক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ডুবুরি দল। ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সুয়ারেজ লাইনের একটি ড্রেনের ভেতরে ওই ব্যক্তি নিখোঁজ হয়। পরে বিকেল ৩টায় তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি নিখোঁজ হয়। এমন সংবাদে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। আজ বিকেল ৩টার দিকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয় ব্যক্তিটি। আজ সকাল ৯টায় কালশীর ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের লাইনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান