৬৫ দিন পর প্রকাশ হলো বাফুফের তদন্ত প্রতিবেদন

news-image

বিশেষ সংবাদদাতা : গত ১৪ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৎকালীন সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা। এর তিনদিন পর বাফুফে জরুরি সভা করে ফিফা কর্তৃক আনা অভিযোগের অধিকতর তদন্ত করতে যে কমিটি গঠন করেছিল ওই কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল গত ৩০ জুলাই।

প্রতিবেদন বাফুফে সভাপতির কাছে হস্তান্তরের ৬৫ দিন পর বুধবার অনুষ্ঠিত হলো নির্বাহী কমিটির সভা। এ সভায় বাফুফে সভাপতি প্রতিবেদন উপস্থাপন করে সবার মতামত নিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে বাফুফের পরের সভায় এ প্রতিবেদনের সুপারিশের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো প্রতিবেদন বাফুফে উম্মুক্ত করে দিয়েছে গণমাধ্যমকর্মীদের সরবরাহ করার মাধ্যমে।

১২টি সভা করে কমিটি ৯ পৃষ্ঠার যে প্রতিবেদন দিয়েছে সেখানে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা প্রহণের বিষয়টি উল্লেখ করার হয়েছে। এর মধ্যে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন, সহকারী অর্থ কর্মকর্তা অনুপম সরকার ও ম্যানেজার অপারেশন মো. মিজানুর রহমানের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদন।

আবু হোসেন ও মিজানুর রহমান এরই মধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন। অন্য দুজন গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ ও ম্যানেজার কম্পিটিশন জাবের বিন তাহের আনসারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাফুফের সাধারণ সম্পাদক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। বাফুফের যাবতীয় কর্মকাণ্ডের দায়দায়িত্ব তার ওপর বর্তায়। তাই কেনাকাটায় প্রক্রিয়াগত যে ত্রুটিগুলো হয়েছে তার দায় সাধারণ সম্পাদকেরও।

তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সভা শেষে বলেছেন, ‘এই সভায় প্রতিবেদন সবাইকে দেওয়া হয়েছে। তাদের মতামত নিয়ে পরের সভায় সিদ্ধান্ত হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান