৫ হাজার কেজি স্বর্ণও কেনা যাবে আরাভ জুয়েলার্স থেকে!

news-image

অনলাইন ডেস্ক : দুবাইয়ের আলোচিত-সমালোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দোকান থেকে চাইলে ৫ কেজি স্বর্ণও কেনা যাবে। আজ শুক্রবার ফেসবুক লাইভে এসে এমন দাবিই করেছেন আরাভ খান।

নিজের স্বর্ণের দোকান আরাভ জুয়েলার্স থেকে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমার যত গোল্ড (স্বর্ণ) রাখছি, সম্পূর্ণ সিঙ্গাপুরে রাখছি। আর অলরেডি আরও আমার মাল আসতেছে। ইনশাল্লাহ অনেক মাল আসতেছে। সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গার মাল আসতেছে। যারা সেল-বাই (কেনা-বেচা) করতে চান, যারা ট্রেডিং করতে চান। আমাদের ট্রেড চলতেছে। ১০০ কেজি, ২০০ কেজি, ১ কেজি, ১০০ গ্রাম, ২০০ গ্রাম ট্রেড করতে পারবেন।’

আরাভ বলেন, ‘যারা বাই-সেল করতে চান তারা বাই-সেল করতে পারবেন। আর ১ হাজার কেজি, ২ হাজার কেজি, ৫ হাজার কেজি এখানে বাই-সেল করা যাবে ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘কেজি বার হচ্ছে আমার মেইন বিজনেস। তারপরও অর্নামেন্টস আমি রাখছি প্রবাসী ভাইদের জন্য। এটা কোনো প্রফিটের জন্য না।’

চলতি বছরের মার্চে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ জানান আরাভ খান। এ নিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। এই আলোচনার মধ্যে জানা যায় আরাভ খান ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখা-এসবির পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের পলাতক আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয় ওরফে সোহাগ। মামলার পরপর তিনি ভারতে পালিয়ে গিয়ে আরাভ খান নামে পাসপোর্ট তৈরি করেন। এরপর দুবাইয়ে পাড়ি জমান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান