৫ লাখ ৫৪ হাজার ৮৮৭ জেলে পরিবার পাচ্ছে ২৫ কেজি করে চাল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৩৮টি জেলার ইলিশ আহরণকারী ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

গণমাধ্যমে প্রকাশিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ বাস্তবায়নাধীন জেলাগুলোতে ইলিশ আহরণকারী ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারকে নিষিদ্ধ ঘোষিত এ ২২ দিন ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি হারে ১৩,৮৭২.১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

এতে বলা হয়েছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন প্রণীত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ মোতাবেক ৭ হতে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

এ সময় দেশের ২০টি জেলা যথা- চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর এবং বাগেরহাট জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সকল মাছ ধরা ও বরফ কল বন্ধ থাকবে।

এ ছাড়া ১৮টি জেলা যথা- নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে এই ২২ দিন ইলিশের সর্বোচ্চ ডিম ছাড়ার মৌসুমে সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ সফল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান