৫ ভুল ধারণা মোবাইল চার্জ দেওয়া নিয়ে

news-image

ডেস্ক রিপোর্ট : সারা রাত ফোন চার্জ দিলেই বিস্ফোরণ: তা নয়। বেশির ভাগ স্মার্টফোনের ব্যাটারিই স্বয়ংক্রিয় ভাবে চার্জ বন্ধ করে দেয়। ফুল চার্জের পর অতিরিক্ত চার্জ নেয় না ব্যাটারি। তবে একারণে চার্জে লাগিয়ে রাখাও ঠিক না।

১০%-এর কম না হলে চার্জ দেওয়া উচিত নয়: লিথিয়ান-আয়ন ব্যাটারি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। তাই সম্পূর্ণ শেষ না হলে, চার্জ দেওয়া যাবে না- তা সঠিক নয়। প্রয়োজন মনে করলেই চার্জ দিন। তবে কোনও কারণ ছাড়া ব্যাটারি চার্জ দেওয়া অযৌক্তিক।

চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা যাবে না: যদি হাত ভেজা থাকে, চার্জার ধরবেন না। তবে যদি আসল চার্জার ব্যবহার করে থাকেন, চার্জিংয়ের ক্ষেত্রে ফোন ব্যবহারে কোনও সমস্যা নেই। যদি সস্তার ইউএসবি (USB) চার্জার ব্যবহার করছেন, তবে আমাদের পরামর্শ- চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করবেন না।

সপ্তাহে একবার অন্তত মোবাইল বন্ধ রাখতে হবে: সবসময় মোবাইল খোলা থাকলে, ব্যাটারির জীবন মেয়াদের উপর প্রভাব পড়বে। তবে তার সঙ্গে মোবাইল বন্ধ রাখার কোনও সম্পর্ক নেই। যদি ব্যাটারি এবং মোবাইলের পারফরম্যান্স বাড়াতে চান, তাহলে সপ্তাহে একবার অন্তত মোবাইল রিস্টার্ট করুন।

সব চার্জার একই হয়: চার্জার নিয়ে এই ধারণা প্রায় সবারই আছে। তবে আসল ও নকল চার্জারের মধ্যে পার্থক্য রয়েছে। আসল চার্জারে দ্রুত চার্জিংয়ের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে। নকল চার্জারে ইউজারের ক্ষতির আশঙ্কাই বেশি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার