৫ বছর পর সিংহাসন হারালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। দুনিয়ার নানা প্রান্তের মানুষ বাংলাদেশকে চেনে সাকিবের মাধ্যমে। দীর্ঘ সময় তিন ফরম্যাটে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ের চূড়ায় ছিলেন তিনি। মাঝে টেস্টে নিয়মিত না খেলায় এতদিন ওয়ানডেতে ও টি-টোয়েন্টির সিংহাসন ছিল সাকিবের দখলে। দীর্ঘ ৫ বছর পর এবার ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। সাকিবের সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। ২০১৯ সালের পর এই প্রথম শীর্ষস্থান হারালেন সাকিব।

ভারত বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। ৭ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৮৬ রান ও বোলিংয়ে মাত্র ৯ উইকেট নিয়েছেন তিনি। এরপর চোটের কারণে বিশ্বকাপ থেকেই দেশে ফিরে আসেন। এরপর থেকে তো মাঠের বাইরেই সাকিব। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

বুধবার হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন নবী। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন নবী। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চার ও পাঁচে যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা।

ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট সাকিবের। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং পয়েন্ট ২১৭। টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন ভারতেরই রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে আছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান