৫ নভেম্বরের মধ্যে পূজার বাকি ইলিশ যাচ্ছে ভারতে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে আবারও ভারতে ইলিশ যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ আশ্বাস পেয়েছে প্রতিবেশী দেশটি। সে হিসেবে ৫ নভেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানির সময়সীমা বাড়ানো হলো।

এর আগে গত মাসে দুর্গাপূজা উপলক্ষে ১১৫ জন ইলিশ রপ্তানিকারককে ৪০ মেট্রিক টন করে ইলিশ ভারতে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু সেই ৪৬০০ মেট্রিক টন ইলিশের ১০৮০ মেট্রিক টন গত ৪ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গে পৌঁছে।

এরপর প্রজননের মৌসুম শুরু হয় দেশে ইলিশ ধরা বন্ধ হয়ে যায়, যা বলবৎ ছিল ২৫ অক্টোবর পর্যন্ত। সেই বিধি-নিষেধ কাটতেই ভারতে বাকি ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তা তানিয়া ইসলামের স্বাক্ষরিত মঙ্গলবারের এক নির্দেশে বিষয়টি জানা যায়।

সেখানে বলা হয়, ‘… এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ হতে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলি অনুমোদনকৃত ইলিশ মাছ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এ বিবেচনায় অনুমোদনকৃত অবশিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি আগামী ০৫ নভেম্বর ২০২১ পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো। উল্লেখ্য, অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।’

এ দিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, ইলিশ আমদানি নিয়ে পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী মুনশী টিপুর যোগাযোগ ছিল। মন্ত্রীকে আরও ইলিশ পাঠাতে অনুরোধ করেন আনোয়ার।

তবে আনোয়ার মাকসুদের ধারণা, ৫ নভেম্বরের মধ্যে ঢাকার পক্ষে আগের আশ্বাসমাফিক সব ইলিশ পাঠানো অসম্ভব। বড়জোর আরও ১০০০ টন মতো ইলিশ ঢুকবে পশ্চিমবঙ্গে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ ঢোকার কথা পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার কলকাতা ও শিলিগুড়ির বাজারে সে মাছ ক্রেতার সামনে হাজির করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার