৫ দিন পর ফিরল ইন্টারনেট

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আপাতত ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে। এদিন রাত ৮টার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পেতে শুরু করেন ব্রডব্যান্ড গ্রাহকরা। তবে গ্রাহকরা ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সমস্যায় পড়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত বুধবার ফোরজি (মোবাইল ইন্টারনেট) বন্ধ করা হয়। অপারেটররা জানিয়েছে, কর্তৃপক্ষের নির্দেশে ফোরজি বন্ধ করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেটও। যদিও সরকার দাবি করছে, সহিংসতায় ইন্টারনেট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সেবা বন্ধ হয়েছে। তবে খাত সংশ্লিষ্টদের দাবি, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেট সেবা সীমিত হবে, স্পিড কমবে। কিন্তু কোনোভাবেই পুরো সেবা বন্ধ হবে না। কারণ, দেশের ইন্টারনেট সেবা সচল রাখতে বিকল্প অনেক উপায় রয়েছে।

ইন্টারনেট সংযোগ না থাকায় ছেদ পড়ে ডিজিটাল জীবনযাত্রায়। অনলাইনভিত্তিক আর্থিক কার্যক্রম থমকে যায়। গত কয়েক দিন ধরে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষও। নেটওয়ার্ক জটিলতায় প্রিপেইড মিটারের ব্যাল্যান্স শেষ হলেও রিচার্জ করতে পারেননি এর গ্রাহকরা। ফলে অনেককেই বিদ্যুৎহীন থাকতে হয় দীর্ঘ সময়। বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানি সংকটও। বিদ্যুৎ অফিসগুলোয় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও কার্ড রিচার্জ করতে দেখা যায়।

সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ জানান, ইন্টারনেট বন্ধ থাকায় তথ্যপ্রযুক্তি খাতে গত কয়েক দিনে প্রায় ৪০০ কোটি টাকার মতো লোকসান হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার