৫ কারণ বাড়ে পেটের মেদ

news-image

লাইফস্টাইল ডেস্ক : পেটের মেদ নিয়ে চিন্তার যেন শেষ নেই। মেদ কমাতে কত কিছুই না করছেন? কিন্তু মেদ কেন বাড়ছে তা কি জানেন?

পেটের বিভিন্ন অংশের চারপাশে এই মেদ জমে। যা থেকে সৃষ্টি হয় নানা রোগের। হার্টের সমস্যা, ডায়াবেটিস, রক্তচাপের মতো অসুখের সূত্র পেটের এই মেদ থেকেই। যাকে সাধারণ ভাবে বলা হয় ‘বেলি ফ্যাট’।

শুধুমাত্র খাওয়ার জন্যই নয়। আরও কিছু কারণে পেটের মেদ বাড়তে পারে –

১। সারা দিনে ঘুরতে ফিরতে, কাজের ফাঁকে কিছু-না-কিছু খাওয়া হয়েই যায়। কিন্তু এই খাবারগুলো মুখরোচক স্ন্যাক্স হলেই গন্ডোগোল। ফাস্ট ফুড খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। এর পরিবর্তে যদি ফল বা স্যালাদ খাওয়া যায় তাতে উপকার হবে।

২। দই খাওয়ার অভ্যাস করুন। কারণ এতে যে ‘গুড ব্যাক্টেরিয়া’ থাকে। যা হজমে সাহায্য করে। ফলে পেটে মেদ বাড়ার সুযোগ হয় না।

৩। সাধারণত নেগেটিভ ইমোশন থাকলে বেশি খাওয়ার প্রবণতা হয়। যা শরীরে পক্ষে খুবই ক্ষতিকারক।

৪। তৃষ্ণা পেলে অনেকেই সফট ড্রিঙ্কস পান করে। এতে অত্যাধিক ক্যালোরি রয়েছে যা শরীরে মেদ বাড়িয়ে দেয়।

৫। অফিসে বা অন্য কোনও কাজ করার সময় এক ভাবে অনেকক্ষণ বসে থাকলেও মেদ বেড়ে যায়। এজন্য প্রতি এক থেকে দেড় ঘণ্টা পর নিজের সিট থেকে উঠে খানিক হাঁটাচলা করা উচিত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার