৫ উপনির্বাচনে থাকছে না সিসিটিভি: রাশেদা সুলতানা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ মঙ্গলবার বগুড়া-৪ এবং বগুড়া-৬ উপনির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, উপনির্বাচনে বাজেট কম থাকায় এই পাঁচটি আসনের কোনোটাতেই সিসিটিভি ক্যামেরা বসানো সম্ভব হচ্ছে না।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সব কিছু করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

কিছুদিন আগে বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করলে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৭।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান