৫৬ বছর পর আল আকসা মসজিদের চাবি ফেরত দিলো ইসরায়েলি সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৫৬ বছর নিজের কাছে রাখার পর আল আকসা মসজিদের চুরি করা চাবি ফেরত দিয়েছেন ইয়ার বারাক নামে এক ইসরায়েলি সেনা। দীর্ঘদিন আগে আল আকসা মসজিদের গেট থেকে তিনি এই চাবি চুরি করে নিজের কাছে রেখেছিলেন।

পবিত্র ধর্মীয় উপাসনালয়ের চাবি চুরি করে নিজের কাছে রাখায় দীর্ঘদিন অনুশোচনায় ভুগেছেন ইয়ার বারাক। পরে নিজেই ফেরত দেয়ার উদ্যোগ নেন।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ মে) জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের মহাপরিচালক শেখ আজম আল-খতিবের কাছে চুরি করা চাবিটি ফেরত দেন সাবেক ওই ইসরায়েলি সেনা।

ওই চাবি ফেরত দেয়ার একটি ভিডিও প্রকাশ করেছে জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস। ভিডিওতে দেখা যাচ্ছে, মহাপরিচালক শেখ আজম আল-খতিব ইসরায়েলের ইয়ার বারাক নামের ব্যক্তির কাছ থেকে চাবি গ্রহণ করছেন।

ভিডিওতে সাবেক ইয়ার বারাক বলছেন, ১৯৬৭ সালে যুদ্ধের সময় তিনি ইসরায়েলি যোদ্ধাদের সাথে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তার সাথে যুদ্ধে অংশ নেয়া অনেক ইহুদি সেনা সে সময় মারা যায়।

ওই সাবেক সেনা আরও বলেন, আমি আল-আকসা মসজিদের পশ্চিম করিডোরের আল-মুগরাবি গেটে পৌঁছেছি, এমন সময় আমি বাম দিকে তাকালাম এবং একটি চাবি পেলাম। আমি কেন তা ধরেছিলাম জানি না তবে তা পকেটে রেখে দিয়েছিলাম। তারপর থেকে এটি আমার কাছেই ছিল।

ওই সেনা জানান, চাবি চুরির ৫০ বছর ধরে আমি অস্বস্তি বোধ করি। কেন যেন মনে হতো- চাবিটি আমি চুরি করেছিলাম। বার বার মনে হচ্ছিল বস্তুটি আসল জায়গায় পৌঁছান দরকার। যে কারণেই চাবিটি ফেরতের সিদ্ধান্ত নিই।

ভিডিওতে ইয়ার বলেন, আমি চুরি করা চাবিটি ফেরত দিয়েছি। ইসরায়েলিদেরও উচিত ফিলিস্তিনিদের তাদের জমি, অধিকার, সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা ফিরিয়ে দেয়া। আল আকসার চাবি ফেরতের পর ইয়ার স্বস্তি বোধ করছেন। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার