৫০ আসন থেকে নির্বাচনে অংশ নেবে এবি পার্টি

news-image

বরিশাল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ (এবি) পার্টি ৫০টি আসন থেকে নির্বাচনে অংশ নেবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বরিশাল প্রেসক্লাবে তিনি ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মত বিনিয়ম শেষে আলাপকালে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ কথা জানান।

এ সময়ে তিনি বলেন, নির্বাচন এলে জোটের স্বার্থে প্রার্থী পরিবর্তন করতে হবে, কাউকে ছাড় দিতে হবে, কাউকে ছেড়ে দিতে হবে এবং ছাড়ের সুযোগ দিতে হবে। সেই অঙ্ক এখানো চলমান রয়েছে। তবে এবি পার্টির পরিকল্পনা হলো ৩৫ থেকে ৫০ আসনের অংশ নেওয়া। যেহেতু এবি পার্টি উদীয়মান একটি দল, আমাদের দল গঠন হচ্ছে। তাই আমাদের ক্যাপাসিটির মধ্য দিয়েই আমাদের খেলতে হবে।

বরিশাল-৪ আসন নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমার বিষয়ে দলের পরামর্শ হচ্ছে দুইটি আসনের ব্যাপারে মাথায় রাখা। এর একটি ঢাকা এবং বরিশাল-৪ আসন বাবুগঞ্জ-মুলাদি নিয়ে। বরিশাল-৪ আসনটি আমার নিজস্ব এলাকা।

ফুয়াদ বলেন, বাবুগঞ্জের সন্তান হিসেবে এলাকায় একটু সংযোগ হওয়া, একটু পরিচিত হওয়া, এলাকার সমস্যাগুলো বোঝার চেষ্টা করা। জাতীয় যে পরিচয় আছে তা দিয়ে সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারি, সেই দায়-দরদের জন্য কাজ করছি। তারই অংশ হিসেবে এলাকায় আসলাম, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। মানুষের কথা শুনেছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি