৩-৬ দিনের মধ্যে শাহজালালে আরটি-পিসিআর ল্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গামী যাত্রীদের করোনা (কোভিড-১৯) পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপনে সাতটি ল্যাবরেটরিকে নির্বাচিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ শাখার সিনিয়র সহকারী সচিব মো. সরোয়ার জীবন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিদেশগামী কর্মী-যাত্রীদের বিমানবন্দরে স্বল্পতম সময়ে আরটি-পিসিআর ল্যাব চালুর বিষয়ে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত আছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ল্যাবরেটরিগুলো হলো- স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (প্রাইভেট) লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। এ প্রতিষ্ঠানগুলো আগামী তিন থেকে ছয়দিনের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ল্যাব স্থাপন করবে।

জানা গেছে, বিমানবন্দরে এ সাতটি ল্যাবরেটরির মধ্যে স্টেমজ হেলথকেয়ারে নমুনা পরীক্ষায় দুই হাজার টাকা, সিএসবিএফ হেলথ সেন্টারে এক হাজার ৮৫০ টাকা, এএমজেড হাসপাতালে এক হাজার ৮০০ টাকা, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার টাকা, জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এক হাজার ৭০০ টাকা, গুলশান ক্লিনিকে এক হাজার ৭৫০ টাকা ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকে দুই হাজার ৩০০ টাকা খরচ হবে।

বৈশ্বিক মহামারি করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ যাত্রা শুরুর চার থেকে ছয় ঘণ্টার মধ্যে করোনার নমুনা পরীক্ষা সার্টিফিকেট ছাড়া সে দেশে প্রবেশ করতে দেয় না। এর ফলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসীকর্মীদের সমস্যায় পড়তে হয়।

এ বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে এলে সম্প্রতি মন্ত্রিপরিষদের সভায় দ্রুততম সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা প্রদান করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরে টার্মিনালের দ্বিতীয় তলায় ল্যাবরেটরি স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দেয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান