৩ দিন পর ঝলমলে রোদ, রাতের তাপমাত্রা কমবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে টানা তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর স্বাভাবিক হয়ে গেছে আবহাওয়া। বুধবার সকালেও খানিকটা মেঘলা ছিল ঢাকার আকাশ। বেলা গড়াতে কেটে যেতে থাকে মেঘ। চোখ জুড়ানো উদার সুনীল আকাশে তিনদিন পর হেসে উঠেছে ঝলমলে রোদ।

রাতের তাপমাত্রাও কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মেঘ-বৃষ্টির দাপট থাকায় স্বাভাবিকভাবেই দিনে তাপমাত্রা কমে গিয়েছিল। তাই সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা এখন বাড়বে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও বুধবার তা কমে হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রবি ও সোমবার রংপুর বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাইজদীকোর্টে, ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার