৩ অসুস্থতা: বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি

news-image

হৃদ্‌যন্ত্রের অবস্থা বাইরে থেকে বোঝা কঠিন। সারা দিনের দৌড়ঝাঁপ, সংসারের কাজ, অফিসের ব্যস্ততা— সবই দিব্যি চলছে। কোথাও গরমিল নেই। হঠাৎই এক দিন বুকে চিনচিনে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে চাপ লাগার মতো সমস্যায় শরীর কাহিল হয়ে পড়ে। হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। হঠাৎ কেন হয় এমন?

চিকিৎসকরা বলছেন, হঠাৎ নয়, হৃদ্‌যন্ত্রের কমজোরি হয়ে পড়ার ঘটনা রাতারাতি হয় না। বরং বেশ আগে থেকে সংকেত দিতে থাকে হার্ট। অনেক সময় দৈনন্দিন জীবনযাত্রার ভিড়ে সেই সংকেত সব সময় অনেকেই বুঝে উঠতে পারেন না। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অত্যধিক মানসিক চাপ এমন কিছু কারণে বাসা বাঁধে হৃদ্‌যন্ত্র ধীরে ধীরে বিকল হয়ে যেতে থাকে। তবে শুধু কি অস্বাস্থ্যকর জীবনধারাই হার্ট অ্যাটাকের একমাত্র কারণ? চিকিৎসকরা এ বিষয়ে একমত নন। তাদের মতে, রোজের জীবনে কিছু নিয়ম মেনে না চলার ফলে জন্ম নেয় আরও কিছু অসুস্থতা। সেই রোগ থেকেই জন্ম নেয় হার্টের অসুখ। শরীরের কোন সমস্যাগুলি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে?

১) উচ্চ রক্তচাপ

হৃদ্‌যন্ত্রের সমস্যা জন্ম নিতে পারে উচ্চ রক্তচাপের হাত ধরে। স্বাভাবিক সীমার চেয়ে বেশি রক্তচাপ হৃদ্‌যন্ত্রের জন্য প্রাণঘাতী। শরীরের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০। রক্তচাপ এর বেশি হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করে। উচ্চ রক্তচাপ থাকলে রক্ত পাম্প করার সময় হার্ট এবং ধমনীতে চাপ সৃষ্টি করে। দীর্ঘ দিন এই চাপের ফলে হৃদ‌্‌যন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

২) ডায়াবিটিস

রক্তে শর্করার মাত্রা বেশি হলে সাধারণত ওজন কমে যাওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকেরই হয়তো অজানা যে ডায়াবিটিস হলেও দেখা দিতে পারে হৃদ্‌রোগ। উচ্চ রক্তচাপের মতো ডায়াবিটিসও হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।

৩) কোলেস্টেরল

হার্ট ভাল রাখতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বলেন চিকিৎসকরা। কোলেস্টেরল হৃদ্‌যন্ত্রের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে শরীরে যদি খারাপ কোলেস্টেরল ‘এইচডিএল’-এর মাত্রা বেশি থাকে, তা নিয়ন্ত্রণে না রাখলে হার্টের অসুখ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান