৩৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে ১০০ টাকায় বিক্রি

news-image

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার র ই মানিক (রফিকুল ইসলাম মানিক)। তিনি বাজার থেকে ৩৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে তা সাধারণ মানুষের মধ্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। শনিবার বিকেলে এবং রোববার সকালে দু’দিনে ২০০ ক্রেতার কাছে আধা কেজি করে কাঁচা মরিচ বিক্রি করেন তিনি।

উল্লাপাড়ার নুরানী মোড়ে ক্রেতারা সারিবদ্ধভাবে মরিচ কেনেন। এ সময় সবাইকে কাঁচা মরিচের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বাড়ির আঙিনায় মরিচসহ শাক-সবজি আবাদের অনুরোধ জানান তিনি।

কাঁচা মরিচ কিনতে আসা উল্লাপাড়া স্টেশন এলাকার বাসিন্দা ইউসুফ আলী জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদ তিনি এর আগে দেখেননি। সঙ্গে নিজের অর্থ গচ্চা দিয়ে সাধারণ মানুষের মধ্যে কম মূল্যে বিক্রির ঘটনাও তাঁর কাছে প্রথম।

ক্রেতা শেফালী খাতুন ও আনোয়ারা বেগম বললেন, ক’দিন ধরে মরিচের অস্বাভাবিক দামের কারণে তাঁদের পরিবার সমস্যায় পড়েছে। ৫০ টাকায় আধা কেজি মরিচ কিনতে পেরে তাঁরা খুশি। কম মূল্যে মরিচ বিক্রির জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে র ই মানিক জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির পরও ব্যবসায়ী সিন্ডিকেট দাম অস্বাভাবিক রেখেছেন। এটি সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য। তিনি এর প্রতিবাদ জানানোর জন্য শনিবার বাজার থেকে ৩৮০ টাকা কেজি দরে ১০০ কেজি কাঁচা মরিচ কিনেছেন।

মানিক বলেন, তিনি আধা কেজির প্যাকেট তৈরি করে ৫০ টাকা দরে এগুলো বিক্রির সিদ্ধান্ত নেন। ক্রেতাদের বাড়ির আঙিনায় মরিচ গাছসহ শাক-সবজি চাষ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি