৩৭ বছর কেবলামুখী হয়ে নামাজ পড়েননি যে মসজিদের মুসল্লিরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের নিয়ম অনুসারে মুসলিমদেরকে মক্কার দিকে মুখ করে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। তাই সব মসজিদই কেবলামুখী করে নির্মাণ করা হয়। কিন্তু তুরস্কের একটি মসজিদের মুসল্লিরা গত ৩৭ বছর ধরে কেবলামুখী হয়ে নামাজ পড়েননি ভুল করে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশের সুগোরেন গ্রামের এই মসজিদের মুসলিমরা মক্কা থেকে ৩৩ ডিগ্রি উত্তর-পশ্চিমের কোনও একটি জায়গাকে কেবলা মনে করে নামাজ পড়ে আসছেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।

মসজিদটি কেবলামুখী কিনা তা নির্ধারণ করা হয় ইয়ালোভা প্রদেশের মুফতির দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতেই।

মসজিদটির কমিটি প্রধান আদেম আপাইদিন জানান, তারা কিছুদিন আগে বিষয়টি জেনেছেন এবং ইমামের সঙ্গে আলোচনা করে এটি কেবলামুখী করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় মুফতি এবং গ্রাম প্রধান তাৎক্ষণিক এই ভুল ঠিক করার সিদ্ধান্ত নেন। আপাতত মসজিদের কার্পেটের ওপর দড়ি দিয়ে ৩৩ ডিগ্রি দক্ষিণ-পূর্বে মুখ করে নামাজ পড়া হচ্ছে। এটির সবকিছু কেবলামুখী করতে আরও সময় লাগবে। এজন্য একজন স্থপতি নিয়োগ করা হবে।

মসজিদটির ইমাম ইসা কায়া বলেন, মসজিদটির কেবলা পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থাগুলো আলোচনা করছে। এমনকি প্রাদেশিক ডেপুটি মুফতি ব্যক্তিগতভাবে এখানে এসে এক জুম্মার দিকে মসজিদটির কেবলা পরিবর্তন সম্পর্কে স্থানীয়দের জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার