৩৩ তম বিসিএসের ২৯০ জনের পদায়ন

Govement logo৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯০ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের পদায়নের আদেশ দেওয়া হয়।শিক্ষানবিশ সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৭ আগস্ট নামের পাশে বর্ণিত বিভাগে কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১০ জুলাই সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশে ৩৩তম বিসিএসে আট হাজার ১০৫ জনকে বিভিন্ন ক্যাডারে চূড়ান্ত নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ছয় হাজার ৩৩ জনকে স্বাস্থ্য ক্যাডার এবং দুই হাজার ৭২ জনকে সাধারণ ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ২১ নভেম্বর ৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যাতে আট হাজার পাঁচশ ২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে আরো ১৩০ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করে কমিশন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার