৩০ যাত্রী নিয়ে বাস খাদে, চালাচ্ছিলেন হেলপার

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ ১৫-৯৬৬১) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন।

কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। এই গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান। পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন।

গাড়িটি রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজিরবাগ বনভিটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময়ে গাড়িতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।

এর মধ্যে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গাড়ির মালিকের নাম ইলিয়াস। তিনি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে বারোটার দিকে গাড়িটি ক্রেন দিয়ে টেনে তোলার কাজ চলছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজদীখান ফায়ার সার্ভিসের একটি টিম।

গুরুতর আহতরা হলেন, শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভিতরে কোনো যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না তা নিশ্চিত করতে কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর শুনিনি। বাসটি খাদ থেকে উপরে তুললে বোঝা যাবে পরিস্থিতি।

সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেমে নেমে যেতে পেরেছেন। বাস টেনে তোলার কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার