৩য় ওয়ানডে থেকে লিটন বাদ, দলে ঢুকলেন জাকের

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়লেন লিটন দাস। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলী। ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের স্কোয়াড শনিবার ঘোষণা করেছে বিসিবি, এর আগে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছিল।

লিটনের বাদ পড়াটা অনুমিত ছিল। কারণ সম্প্রতি ফর্মে নেই টাইগারদের এই ওপেনার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে। অন্যদিকে দলে ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। লিটনকে তাই শেষমেশ দলে জায়গা হারাতেই হলো। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন লিটন। এবার একই কারণে বাদ পড়লেন তিনি।

তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়ে লিটন আজ বিকেলে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকায় ফিরছেন। আবার ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেয়ার কথা।

এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন লিটন। সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ৪৩ রান। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। অন্যদিকে জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৬৮ রান। শ্রীলঙ্কার দেয়া ২০৭ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের। ৩ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স।

একনজরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াডঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার