২ মাস ১৩ দিন পর খুলছে বিএনপির নয়া পল্টনের কার্যালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ২ মাস ১৩ দিন পর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলতে যাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আরও উপস্থিত থাকবেন, স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

জানা গেছে, সম্প্রতি দলের স্থায়ী কমিটির সভায় এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে তালাবদ্ধ রাজধানীর নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ের খোলার সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পর থেকে নয়াপল্টন প্রধান কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির কার্যালয় বন্ধ ছিল।

গত ৮ জানুয়ারি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় খুলে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা।

গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং পরদিন থেকে ক্রাইম সিন স্টিকার দিয়ে ঘেরাও করে রাখে বেশ কিছু দিন।

দুই দিন পর কার্যালয়ের দুই পাশে কাঁটাতারের ব্যারিকেড বসায় পুলিশ। কার্যালয়ের সামনের ফুটপাত দিয়েও সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে তারপর থেকে বিএনপির কোনো নেতাকর্মী কার্যালয়মুখী হননি। তবে দ্বাদশ নির্বাচনের পর থেকে সে অবস্থায় শিথিলতা আনা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান