২ প্রেমিকাকে বিয়ে করে ভাইরাল তরুণের সংসারে বিচ্ছেদ

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করে ভাইরাল হয়েছিলেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫)। কিন্তু শেষ পর্যন্ত দুজনকে নিয়ে সংসার করা হচ্ছে না তার।বিয়ের মাত্র ২২ দিনের মাথায় তার সঙ্গে দ্বিতীয় স্ত্রী মমতা রানীর বিচ্ছেদ হয়েছে।গত বৃহস্পতিবার তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

রোহিনী-মমতার বিবাহবিচ্ছেদের কারণ জানা যায়নি। রোহিনীর প্রতি মমতার পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তার ভাই পলাশ রায়। তিনি বলেন, ‘আর বাড়াবাড়ি করতে চাই না। বোনের ভবিষ্যতের বিষয়ে চিন্তা করেই এই সিদ্ধান্ত।’

রোহিনীর বাবা যামিনী চন্দ্র বলেন, ‘মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে ডিভোর্স দিয়েছে।এতে আমরা অমত করিনি।’

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘বিচ্ছেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। দুই পক্ষের কেউ কিছু জানায়নি। তবে লোকমুখে শুনছি মেয়েটি নিজেই নাকি ছেলেকে ডিভোর্স দিয়েছেন।’

এর আগে, গত ২০ এপ্রিল রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকার রোহিনী চন্দ্র বর্মণ ইতি রানী (২০) ও মমতা রানী (১৮) নামের তার দুই প্রেমিকাকে বিয়ে করেন। পরে একসঙ্গে ঘরে তোলেন দুই স্ত্রীকে।

জানা গেছে, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর (২০) সঙ্গে রোহিনীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনই।

এরই মধ্যে রোহিনী নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন লক্ষীদ্বার গ্রামের টোনো কিশোরের মেয়ে মমতা রানীর (১৮) সঙ্গে। একপর্যায়ে মমতা রানীর সঙ্গে গত ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রোহিনী। সেখানে দুজনকে একসঙ্গে দেখে মমতার পরিবারের লোকজন রোহিনীকে আটকে রাখেন। পরে ১৩ এপ্রিল বিয়ের ব্যবস্থা করেন তাদের।

অন্যদিকে, রোহিনীর বিয়ের খবর শুনে তার বাড়িতে অনশন শুরু করেন ইতি রানী। পরে ২০ এপ্রিল রাতে রোহিনীর বাড়িতে পুনরায় আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান