২৯ ডিসেম্বর জেএসসি-জেডিসি-পিইসির ফল

news-image

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২৯ থেকে ৩১ ডিসেম্বর এই তিন দিনের যে কোনো দিন ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৩০ ডিসেম্বর সোমবার থাকায় ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত সভা হয়। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন থাকায় ২৯ ডিসেম্বর ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, আমরা ফলাফল প্রকাশের জন্য আলাদা কোনো প্রস্তাব করিনি। জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন পিইসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য বলেছি। শিক্ষা মন্ত্রণালয় ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাব করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার