২৬ ম্যাচ পর অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিল ভারতের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে এক সময় অজেয় ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ানদের বিপক্ষে প্রতিপক্ষরা তখন যেন দাঁড়াতেই পারত না! টানা তিনবার বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দল এমনই অজেয় হয়ে উঠেছিল। পন্টিং-ম্যাকগ্রাদের সেই শক্তিশালী অস্ট্রেলিয়াকেও একপর্যায়ে থামতে হয়েছিল। এবার থামতে হলো অস্ট্রেলিয়ার নারী দলকেও। টানা ২৬ ওয়ানডেতে অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া নারী দল।

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ওয়ানডেতে এসে আর জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না অস্ট্রেলিয়া। মেগ লানিংয়ের দল হেরেছে ২ উইকেটে। ২০১৭ সালের পর এই প্রথম ওয়ানডেতে হারল অস্ট্রেলিয়ার মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে একশ রানের আগেই ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট জুটিতে ৯৮ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান বেথ মুনি ও অ্যাশলি গার্ডনার। ৬ চারে ৫২ রান করে মুনি আউট হলে ভাঙে এই জুটি। গার্ডনার ৬২ বলে দুই ছক্কা ও ৮ চারে করেন ৬৭ রান। এই দুজনের ফিফটির পর টালিয়া ম্যাকগ্রার ৩২ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৬৪ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ভারত। দুই ওপেনার শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটিতে তোল ৫৯ রান। ২২ রান করে স্মৃতি আউট হলেও দলকে কক্ষপথেই রাখে শেফালি। দ্বিতীয় উইকেট জুটিতে ইয়াসতিকা ভাটিয়াকে নিয়ে ১০১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত ৩ বল আর দুই উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান