২৬ দিনেও সন্ধান মেলেনি হজে গিয়ে নিখোঁজ বাংলাদেশির

news-image

সৌদি আরব প্রতিনিধি ২৬ দিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন আসা মো. নাজেম উদ্দিন নামের এক বাংলাদেশির। জানা যায়, গত ৫ অক্টোবর প্রাক্তন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকতা মো. নাজেম উদ্দিন(৭০) ও তার সহধর্মিণী মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে আসেন। ৬ অক্টোবর হেরামে বায়তুল্লাহ কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এখনো তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নাজেম উদ্দিনের স্বজন দাম্মাম প্রবাসী তৌহিদুল ইসলাম জানান, এহসান ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ২৮ জনের একটি গ্রুপ গত ৫ অক্টোবর বাংলাদেশ থেকে আব্দুল আজিজ এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে থেকে মক্কায় পৌঁছে কাবা ঘর তাওয়াফে বের হন নাজেম উদ্দিন। এরপর থেকে তিনি নিখোঁজ। প্রায় ২৬ দিন হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তৌহিদুল ইসলাম আরও জানান, নিখোঁজের বিষয়ে স্থানীয় সৌদি পুলিশ, হাসপাতাল ও হেরেমে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন প্রবাসী উনার খোঁজ পান তাহলে 01736550585 ও 966 543449584 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

গত ২৫ দিন ধরে সৌদি আরবের মক্কা ও মদিনায় মো নাজেম উদ্দিনকে খুঁজে না পেয়ে অবশেষে গত ২৫ অক্টোবর দেশে চলে আসেন স্ত্রী। মো. নাজেম উদ্দিনের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী সদরের মাষ্টার পাড়ায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান