২৬ জুন সকাল থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে

news-image

২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১২ জুন) পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ জুন। গাড়ি চলবে পরের দিন ২৬ তারিখ সকাল ৬টা থেকে।

তিনি বলেন, ইয়েস, উই ক্যান, ইয়েস উই ক্যান, আমরাও পারি- সেটা প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন সকাল ১০টায়। মন্ত্রী বলেন, এখানে আমাদের কারো কৃতিত্ব নেই, কৃতিত্ব শুধু শেখ হাসিনার। আমরা তার আদেশ পালন করেছি, দেখাশোনা করেছি নিষ্ঠার সঙ্গে। কিন্তু সেতু নির্মাণের সম্পূর্ণ কৃতিত্ব একজনের, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এ সেতু নির্মাণ করেছেন এবং বিশ্বকে জানিয়ে দিয়েছেন। যারা আমাদের দুর্নীতিও চুরির অপবাদ দিয়েছিল, পদ্মা সেতু নির্মাণ করে তাদেরকে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন, আমরা বীরের জাতি, দুর্নীতি করি না। এ সেতু আমাদের গর্বের সেতু।

তিনি বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। এটি আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। একদিকে এটি সম্মান ও মর্যাদার প্রতীক অন্যদিকে সমালোচকদের জন্য প্রতিশোধের প্রতীকও।

পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে এ সময় দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, সমালোচনা যত হয়েছে আমাদের মনোবল তত দৃঢ় হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। বিশ্বব্যাংক ভুল স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান