২৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে পৌনে ২৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে ৪ কেজি ২৭৮ গ্রাম আইস ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা রয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,মাদকের একটি বড় চালানের তথ্য পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন চারজন ব্যক্তিকে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে মাদক কারবারিরা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ফলে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে এবং মাছ ধরার জালের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ২৭৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, উদ্ধার মাদকের মূল্য ২৫ কোটি সাড়ে ৮৯ লাখ ৪০ হাজার টাকা। ঘটনাস্থল থেকে ২৫ কেজি কারেন্ট জাল ও মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করা হয়। মাদকগুলো ধ্বংস করার জন্য ব্যাটেলিয়নে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার