২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা

news-image

অনলাইন ডেস্ক : ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়র আগামী ছবির নাম। ছবির নামেই এমন চমক। তা হলে বাকিটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি নিয়ে দর্শকমহলে বরাবরই উত্তেজনার শেষ নেই। বিশেষত এই ছবি ঘোষণার পর থেকে উত্তেজনা আরো খানিকটা বেশি। বিয়ের দিন-ক্ষণ ঠিক করে ফেললেন তারা। এ বছরেরে শেষেই এক হবে চার হাত।

অনেক দিন ধরেই সকলের মনে প্রশ্ন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের তারিখটা কবে? জানা গেল, নভেম্বরের ২৫ তারিখ বিয়ের দিন পাকা। এদিনই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। বছরের শেষে আবারো পর্দায় পুরনো ম্যাজিক দেখবেন দর্শক।

তবে শুধুই কি এই ছবিতে প্রসেনজিৎ,ঋতুপর্ণা ম্যাজিক দেখতে পাবে দর্শক। না শুধু তাই নয়। আরো দুজনকে এই ছবিতে দেখা যেতে পারে, টলিউডে এমনই গুঞ্জন। সূত্র বলছে, যদিও প্রসেনজিৎ, ঋতুপর্ণাকেই এখনো অবধি দেখা যাচ্ছে কিন্তু আদতে ছবির অনেকটা অংশ জুড়ে রয়েছেন অভিনেতা ঋষভ বসু। এই ছবির হাত ধরে বড় পর্দায় আরো একজনকে দেখবেন দর্শক। ছোট পর্দার জনপ্রিয় মুখ ইপ্সিতা মুখোপাধ্যায়।

ইপ্সিতা আর ঋষভকে কি জুটি বাঁধবেন এই ছবিতে? এটি অবশ্য এখনো নিশ্চিত নয়।

সম্রাট শর্মা পরিচালিত এ ছবি চমকে ভরা। তবে এ প্রসঙ্গে এই মুহূর্তে একটি শব্দও খরচ করতে রাজি নন পরিচালক। সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান