২৫ কোটি ভ্যাকসিন কেনা হয়েছে, সবাইকে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন পর্যন্ত দেশের ৮ থেকে ৯ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরই মধ্যে ২৫ কোটি ডোজ ভ্যাকসিন কেনা হয়েছে। ভ্যাকসিন নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। কেউ ভ্যাকসিন থেকে বাদ যাবে না।

বুধবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ভ্যাকসিন অনেক দাম দিয়ে কিনতে হয়। অনেক দাম দিয়ে ২৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছি। শুধু করোনার টেস্ট বাবদ খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। ইতোমধ্যে ৮-৯ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ৪ কোটি মানুষকে ডবল ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকিদের প্রথম ডোজ দেওয়া হয়েছে। পেশাজীবী, শ্রমিক, শিক্ষক শিক্ষার্থী সবাইকে টিকা দেওয়া হচ্ছে। কেউ ভ্যাকসিন থেকে বাদ যাবে না।

অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমার ফুফাতো ভাই ফিরোজ কবীরসহ ১৯৭৭ সালে সেনা সদস্যসহ অনেক সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান নিজেই জড়িত। আমরা হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেব।

তিনি বলেন, ১৯৭৭ সালের নির্বিচারে হত্যাকাণ্ডের ফলে পরিবারগুলো অসহায়ভাবে দিন কাটাচ্ছে। আমার সঙ্গে অনেক পরিবারের কথা হয়েছে। আমি তাদের তথ্য জানি। এত দিন পর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাওয়া হয়েছে। আমি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৭ সালে যাদের জেলখানায় ফাঁসি দেওয়া হয়েছে। তাদের তালিকা হয়ত পাওয়া যাবে। কিন্তু সেনা আইনে যেসব সেনা সদস্যদের শাস্তি কিংবা ফাঁসি দেওয়া হয়েছে তার তালিকা পাওয়া যাবে কি না, তা জানি না। তবে আমরা এ ঘটনার বিচার করব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার