২৫১ টাকায় স্মার্টফোন!

smartphone-120160217080408বাজারে আসছে পৃথিবীর সবচেয়ে কমদামী স্মার্টফোন। অবিশ্বাস্য হলেও সত্য; মাত্র ২৫১ টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন। বুধবার থেকে ভারতীয় কোম্পানি রিংগিং বেলস প্রাইভেট লিমিটেডের তৈরি এই ফোন বাজারে পাওয়া যাবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রংগিং কোম্পানি স্মার্টফোনটির নাম দিয়েছে ‘ফ্রিডম ২৫১’। মনে করা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কমদামী ফোন হতে চলেছে এটি।
রংগিং কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫১ টাকার এ ফোনটিতে আছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ১ দশমিক ৩ গিগা হার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩ দশমিক ২ রেয়ার ক্যামেরা, ০ দশমিক ৩ ফ্রন্ট ক্যামেরা এবং ১৪৫০ এমএএইচ ব্যাটারি।
এদিকে, সরকারি সাহায্য নিয়ে এই ফোন তৈরি করা হয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। সমালোচকরা বলছেন, মোদির `মেক ইন ইন্ডিয়া` স্লোগানের সাফল্য প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে এই স্মার্টফোন তৈরিতে বিনিয়োগ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার