২৪ ঘণ্টায় হাসপাতালে আরও তিন শতাধিক ডেঙ্গুরোগী

news-image

বিশেষ সংবাদদাতা : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫৩ জন রাজধানী ঢাকার ও বাকি ৪৮ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকার এক হাজার ৮৩ জন ও ঢাকার বাইরের ১৮৮ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৩১ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী মারা গেছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ৩০১ জনের মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬৬ জনসহ
মোট ২৫৩ জন রোগী ভর্তি হন। এছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ৪৮ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ১৩ হাজার ৫৫৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ২০০ জন রোগী ভর্তি হয়েছেন।

মোট ভর্তি রোগীর মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন ও সেপ্টেম্বরে এখন পর্যন্ত আটজন মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার