২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ২ জনের করোনায় মৃত্যু,

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার এক লাফে ৪৫ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮৬ শতাংশে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে মোট ৫৫ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়িতে মোট ৩৮৬ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৫৬ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৬০ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের তৃতীয় দফায় ঘোষণা করা তৃতীয় সপ্তাহের লকডাউন কঠোর বিধি-নিষেধের মধ্যদিয়ে চলছে। ২৪ জুন পর্যন্ত চলবে এই লকডাউন। করোনার ঊর্ধ্বমুখী হওয়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোনো ভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার